সম্প্রতি হবিগঞ্জের
দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে এই বার্ষিক সম্মেলন হয় বলে জানিয়েছে আরএফল গ্রুপ।
আরএফএলের এক সংবাদ
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সম্মেলনে গুডলাক ও উইনারের পণ্যের বিশ জন পরিবেশককে তাদের কাজের
সাফল্যের জন্য পুরস্কৃত করা হয়।
প্রাণ-আরএফএল গ্রুপের
চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক
আরএন পাল, আরএফএল স্টেশনারির নির্বাহী পরিচালক এএসএম হাসান নাসির সম্মেলনে উপস্থিত
ছিলেন।