ক্যাটাগরি

ঢাকার সড়কে সাইকেল আরোহী শিশুর মৃত্যু

শিশুটির
নাম মো. ফয়সাল (১০)। হাজারীবাগ বৌবাজার এলাকায় থাকত দ্বিতীয় শ্রেণির এই শিক্ষার্থী।

বৃহস্পতিবার
বিকালে বেড়িবাঁধে ‘আরএস সিএনজি স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে বলে হাজারীবাগ থানার
এসআই এ কে আজাদ জানিয়েছেন।

তিনি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেড়িবাঁধে সাইকেল চালাচ্ছিল শিশুটি। সদরঘাটগামী
সেন্ট্রাল পরিবহনের একটি বাস ও অটোরিকশার মাঝখানে পড়ে সে গুরুতর আহত হয়।”

পথচারীরা
ফয়সালকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

বাস
ও অটোরিকশাটি পুলিশ জব্দ করলে এগুলোর চালক পালিয়ে যায় বলে জানান এসআই আজাদ।

ফয়সাল
ওই এলাকার জরিনা শিকদার স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। পরিবারে চার ভাই-বোনের মধ্যে
সে তৃতীয়।