নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ
থানা যুবলীগের
সভাপতি মতিউর
রহমান মতি
ও নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল
ইসলাম মণ্ডলের
সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার দুপুরে ইপিজেডের
নতুন বাজার
গেইট এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি
মশিউর রহমান
জানান।
মতিউর রহমান মতি নারায়ণগঞ্জ
সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের
কাউন্সিলর। আর সিরাজুল ইসলাম মণ্ডল একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
সংঘর্ষে বিষয়ে উভয়পক্ষ পাল্টাপাল্টি
অভিযোগ তুলেছে। তবে কেউ থানায় অভিযোগ দেয়নি বলে পুলিশ জানিয়েছে।
সিরাজুল ইসলাম বলেন,
“আদমজি ইপিজেডের
অধিকাংশ ব্যবসা
প্রতিষ্ঠান জোর করে দখল করে
মতিউর রহমান
মতি ও
তার সমর্থকরা
ব্যবসা করে
আসছেন। আমাদের সমর্থকরা
দু-একটি
প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায় যুক্ত থাকলেও
সেগুলো ছিনিয়ে
নিতে চান
মতি ও
তার লোকজন। বৃহস্পতিবার তারা হামলা চালালে
আমাদের কয়েকজন আহত হন। তাদের মধ্যে
তিনজনকে ঢাকা
মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
তবে দখল বলতে তিনি বুঝিয়েছেন
তা বলেননি।
মতিউর রহমান পাল্টা অভিযোগ করে বলেন, “আমার
ছোট ভাই
মাহবুব আদমজি
ইপিজেডের একটি
কারখানায় ব্যবসা
করছে। এতে সিরাজ
মণ্ডলের লোকজন
বাধা দেন। এ নিয়ে সমঝোতা
বৈঠকও হয়েছে। তার পরও আমাদের কয়েকজন
সমর্থকের ওপর
সিরাজ মণ্ডলের
সমর্থকরা হামলা
চালিয়েছেন। এতে আমাদের
বেশ কয়েকজন
আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে
ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে
ভর্তি করা
হয়েছে।”
এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ দেননি বলে জানিয়েছেন ওসি
মশিউর রহমান।
তিনি বলেন, আদমজি
ইপিজেডে ‘আধিপত্য
বিস্তারকে’ কেন্দ্র করে আওয়ামী লীগের দুটি
পক্ষের মধ্যে
সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনে। এ
ঘটনায় কেউ
কোনো অভিযোগ
দেয়নি। অভিযোগ পেলে
আইনগত ব্যবস্থা
নেওয়া হবে।