খুলনা বিশ্ববিদ্যালয়ের
খান বাহাদুর আহছান উল্লাহ হলের পাশে বৃহস্পতিবার বিকালে তাকে হত্যা করা হয় বলে হরিণটানা
থানার ওসি এনামুল হক জানান।
প্রতীকী ছবি
নিহত নয়ন মিয়া
(২৩) শহরের ইসলামনগর এলাকার মালেক সরদারের ছেলে।
স্থানীয়রা
জানান, বিকালে নয়ন ও তার বন্ধুরা ওই এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় পূর্বশত্রুতার
জেরে নয়নের সঙ্গে তিন-চারজন তরুণের বাগবিতণ্ডা হয়। তারা নয়নের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে
যায়। এলাকাবাসী তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি এনামুল
হক বলেন, পুলিশ খুনি ধরার জন্য অভিযান চালাচ্ছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।