বৃহস্পতিবার
রাজধানীর খিঁলগাও জোড়পুকুর মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের
আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
তাপস বলেন, “মানবতাবাদী এবং
মানবদরদী মানুষের সহযোগিতায় রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যক্রম
পরিচালনা করে থাকে। আর্তমানবতার সেবায় এগিয়ে আসা মহৎ প্রাণ ব্যক্তিবর্গের আন্তরিক
সহযোগিতা ও অনুপ্রেরণা সাথে নিয়েই রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার প্রয়োজনে মানবতার
তরে হাত বাড়িয়ে দেয়। তাই দুর্গত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সকলের সম্মিলিত সহযোগিতা
প্রয়োজন।”
রেড ক্রিসেন্ট
সোসাইটি ঢাকা সিটি ইউনিটের কার্যক্রমের পরিধি বাড়াতে সবার প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তাপস বলেন, “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার সঙ্কটে, জাতীয় দুর্যোগে সব সময় দুর্গত মানুষের পাশে থেকেছে। আগামী দিনে আরও বৃহৎ
পরিসরে রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিট শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও সহযোগিতার
হাত বাড়িয়ে দিতে চায়। সেজন্য সমাজের বিত্তশালী মানুষদের
এগিয়ে আসার আহ্বান জানাই।”
মেয়র বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী। তিনি আমাদের যে লক্ষ্য দিয়েছেন,
সে লক্ষ্য বাস্তবায়নে আমরা সব সময় তৃণমূলের মানুষের পাশে আছি। শীতার্ত
মানুষের মাঝে এই কম্বল বিতরণই তার প্রমাণ।
“আমরা ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে ৩০ হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ
করব। প্রকৃত শীতার্ত মানুষ যাতে উপকার পায়, সেজন্যই আমরা কাউন্সিলরদের
মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করছি।”
এ সময়
অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন
উল্লাহ নুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের সাধারণ সম্পাদক লায়ন
শরীফ খান, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রেজাউর রহমান উপস্থিত ছিলেন।