রোববার
এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ এই তথ্য জানিয়েছে।
এবারের
সেরা রাঁধুনী ১৪২৭ এর নিবন্ধন গত ৩০ ডিসেম্বর শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত চলার
কথা ছিল।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, কিন্তু অডিশন প্রক্রিয়ায় নতুনত্ব, দেশের পরিবর্তিত পরিস্থিতিসহ নানা কারণে
আগ্রহী অনেকেই যথাসময়ে নিবন্ধন সম্পন্ন করতে পারেননি। এমন বিপুলসংখ্যক রাঁধুনীর
অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং অসংখ্য অংশগ্রহণকারীর আগ্রহের কথা বিবেচনা করে নিবন্ধনের
সময়সীমা ৩১ জানুয়ারি থেকে বাড়িয়ে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।
আগ্রহী
১৮ বছরের বেশি বয়সী যে কোনো বাংলাদেশি নারী-পুরুষ নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য,
খাবারের ছবি, লিখিত রেসিপি ও ছবি- সেরা রাঁধুনী ১৪২৭, স্কয়ার সেন্টার, ৪৮ মহাখালী
বা/এ, ঢাকা ১২১২ ঠিকানায় পাঠাতে পারবেন। অথবা sheraradhuni1427@gmail.com ঠিকানায় ই-মেইলেও পাঠাতে
পারবেন।
নিবন্ধন
সংক্রান্ত তথ্যের জন্য রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত হট লাইন
নম্বর ০৯৬১২১১১৩৩৩ যোগাযোগ করা যাবে।
স্কয়ার
ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড রাঁধুনী’র নিয়মিত উদ্যোগ ‘সেরা রাঁধুনী’
প্রতিযোগিতা।