ক্যাটাগরি

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

ফতুল্লা থানার ওসি
আসলাম হোসেন
জানান, রোববার দুপুরে
শিশুর বাবা
থানায় মামলা
করলে পুলিশ
তাকে গ্রেপ্তার
করে।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ হোসেন
(৫৫) বরিশালের মেহেন্দীগঞ্জের চানপুর এলাকার
মোবারক আলীর
ছেলে।

পরিবারের অভিযোগ, ফতুল্লার
নন্দলালাপুর এলাকায় আট বছরের শিশুটি
গত বৃহস্পতিবার
দুপুরে বাড়ির
সামনে খেলাধুলা
করছিল। এ সময় হোসেন
তাকে ডেকে
নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি তার পরিবারকে
জানালে মামলা করেন তার বাবা।

শিশুটিকে ডাক্তারি পরীক্ষা
হয়েছে। আর গ্রেপ্তারকৃত হোসেনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন
ওসি আসলাম হোসেন।

এছাড়া ফতুল্লার মাসদাইর
এলাকায় দুই
বছরের এক
শিশুকে ধর্ষণচেষ্টার
অভিযোগে রিফাত
মিয়া (২৬)
নামে একজনকে
রোববার সকালে
গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো
হয়েছে বলেও ওসি আসলাম হোসেন জানিয়েছেন।