ক্যাটাগরি

বরগুনায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

সোমবার সকাল সোয়া ৯টার দিকে এ হত্যাকাণ্ডের পরপরই স্বামীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত রাবেয়া বেগম (৩৫) আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ওয়ালি উল্লাহর স্ত্রী। তাদের নিহত এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আমতলী থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানিয়েছেন, ওয়ালি উল্লাহর সাথে তার স্ত্রী রাবেয়া বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।

“সোমবার সকাল সোয়া ৯টার দিকে ঝগড়ার এক পর্যায়ে ওয়ালি উল্লাহ রাবেয়াকে লোহার অ্যাঙ্গেল দিয়ে পিটিয়ে হত্যা করেন। রাবেয়ার মাথা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।”

ঘটনার পরপরই ওয়ালি উল্লাহকে পুলিশ আটক করেছে।

তিনি আরও জানিয়েছেন, ওয়ালি উল্লাহ তাদের কাছে স্ত্রীকে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।