ক্যাটাগরি

কক্সবাজারে মা-মেয়ে হত্যার আসামি ঢাকায় গ্রেপ্তার

গ্রেপ্তার আবুল কালামের (৩৬)
বিরুদ্ধে কক্সবাজারের ঈদগাহ থানায় হত্যা মামলা হয়েছে।

সিআইডির অতিরিক্ত বিশেষ
পুলিশ সুপার মুক্তা ধরের নেতৃত্বে একটি দল সোমবার ভোরে ডেমরা থেকে তাকে গ্রেপ্তার
করে।

রাজধানীতে এক সংবাদ
সম্মেলনে সিআইডি চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপ মহাপরিদর্শক হাবিবুর রহমান বলেন, জমিজমা
নিয়ে বিরোধের জের ধরে ১৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাচী রাশেদা বেগমকে (৪০)
দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।

“তখন রাশেদার মেয়ে
জান্নাতুল ফেরদৌস (১৬) বাধা দিলে কালাম তাকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তাদের স্থানীয় হাসপাতালে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।” 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে
আবুল কালাম হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।