সোমবার
ভোররাতে গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা
হলেন, গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার মো. কায়েস (৪৫), পশ্চিম বিলাসপুর এলাকার
জহির উদ্দিন ওরফে জনি (৩৫) এবং আমির হোসেন (৩৩), নীলেরপাড়ার পারভেজ আহম্মেদ ওরফে পনির
(৩৮), জয়দেবপুরের মুন্সিপাড়ার মো. হৃদয় (২৪) এবং ভোড়া এলাকার মো. রিপন (৩৮)।
র্যাব-১-এর
স্পেশালাইজড কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার ভোররাত পৌনে ৩টার
দিকে দক্ষিণ সালনা পূর্বপাড়ায় ইয়াবা কেনা-বেচার খবর পেয়ে অভিযান চালানো হয়।
পরে ওই
ছয়জনকে চার হাজার ৬৫০টি ইয়াবা, ২০হাজার ৮৩০টাকা এবং ছয়টি মোবাইল ফোনসহ হাতে-নাতে গ্রেপ্তার
করা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে
গাজীপুর সদর থানায় মামলা হয়েছে।