নিহত মুশফিকুর রহমান জাহিদ (৩৫) আকবর শাহ থানাধীন মধ্যম জনারখিল এলাকার মালেক
সওদাগর বাড়ির আবদুল হালিমের ছেলে।
সোমবার বেলা দেড়টার দিকে পাহাড়তলি হাক্কানি পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে
বলে পুলিশ জানিয়েছে।
স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই
আলাউদ্দিন তালুকদার জানান, রিকশায় করে মালামাল নিয়ে
যাবার পথে রাস্তায় পড়ে যান মুশফিকুর
এসময় পেছর থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত জাহিদকে হাসপাতালে আনলে
কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।