সোমবার দুপুরে বায়েজিদ
বোস্তামী থানার বালুছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মো. সুমন
(২৫) ও আবুল কালাম (৪০) নামে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার
ওসি প্রিটন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বালুছড়া এলাকায় ফোর এইচ গ্রুপের
প্রতিষ্ঠান ফোর এইচ অ্যাপারেল্স কারখানার সীমানার ভেতরে আরেকটি ভবন নির্মাণ করা হচ্ছিল।
তার এক তলা ছাদটি দুপুরে হঠাৎ ধসে পড়ে। এতে ৬ নির্মাণ শ্রমিক আহত হয়।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম
কার্যালয়ের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিক
ভাবে জেনেছি, ফোর এইচ অ্যাপারেল্স ‘সাব কন্ট্রাক’ দিয়ে ভবনটি নির্মাণ করছিল। ভিত শক্ত
না হওয়ায় ছাদটি ধসে পড়েছে।”
তিনি জানান, আহতদের মধ্যে
দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আর চারজনকে কারখানার অভ্যন্তরীণ হাসপাতালে
চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।