নিহত মুশফিকুর রহমান
জাহিদ (৩৫) আকবর শাহ থানার মধ্যম জনারখিল এলাকার মালেক সওদাগর বাড়ির আবদুল হালিমের
ছেলে।
সোমবার বেলা দেড়টার
দিকে পাহাড়তলী হাক্কানি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
স্বজনদের বরাত দিয়ে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রিকশায়
করে মালামাল নিয়ে যাওয়ার সময় রাস্তায় পড়ে যান মুশফিকুর। এ সময় পেছন থেকে একটি ট্রাক
তাকে চাপা দেয়। গুরুতর আহত জাহিদকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাহাড়তলী থানার এএসআই
আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে পাহাড়তলী বাজার থেকে চাল ও
চিনি নিয়ে জনারখিল এলাকায় নিজের দোকানে যাচ্ছিলেন সবুজ। পথে রিকশা ভেঙে তিনি রাস্তায়
পড়ে যান।
এ সময় পাশে থাকা একটি
ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে
নিয়ে যান।