ক্যাটাগরি

শিক্ষা ব্যবস্থার দক্ষতা যাচাইয়ে ‘ফ্রেমওয়ার্ক’ অনুমোদন

শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে
বাংলাদেশ ‘কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্কের স্টিয়ারিং কমিটির’ এক ভার্চুয়াল সভায় এই ফ্রেমওয়ার্ক
অনুমোদন দেওয়া হয়।

সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ শিক্ষার জন্য ২০১৯ সালে প্রণীত ন্যাশনাল
কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক অব বাংলাদেশ এবং ২০২০ সালে কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রণীত
বাংলাদেশ কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্কের সমন্বয়ে ইউজিসির একটি অভিন্ন ফ্রেমওয়ার্কের তৈরি
করেছে। সেটাই বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক হিসেবে অনুমোদন পেয়েছে।

এই ফ্রেমওয়ার্কে সমগ্র শিক্ষা
ব্যবস্থাকে দুটি অংশের মাধ্যমে মোট ১০টি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে থাকছে প্রি-ব্যাচেলর
এডুকেশন (লেভেল-১ থেকে লেভেল-৬) এবং দ্বিতীয় ভাগে হায়ার এডুকেশন (লেভেল-৭ থেকে লেভেল-১০)।

ইউজিসি বলছে, কোয়ালিফিকেশনস
ফ্রেমওয়ার্ক অনুমোদন পাওয়ায় বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল তার কার্যক্রমে গতিশীলতা
পাবে।

“প্রথম ভাগে শিক্ষা ব্যবস্থার
বিভিন্ন ধারার সাথে সমন্বয়ের মাধ্যমে আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় সংশোধনী সম্পন্ন
করে এ ফ্রেমওয়ার্ক ব্যবহার উপযোগী করতে হবে।”

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান
চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা
শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব
গোলাম মো. হাসিবুল আলম, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান দুলাল
কৃষ্ণ সাহা, ইউজিসি সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের
সদস্য অধ্যাপক সঞ্জয় কুমার অধিকারী সভায় যুক্ত ছিলেন।