নিহত
মজনু মিয়া (৩২) রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর গ্রামের মো. রঞ্জু মিয়ার
ছেলে।
সুন্দরগঞ্জ
উপজেলার ডোমেরহাট এলাকায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে বুধবার রাত সাড়ে ১০টার দিকে
তিনি মারা যান বলে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান জানান।
তিনি
বলেন, মজনু ভটভটিতে রড-সিমেন্ট বোঝাই করে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা থেকে
ডোমেরহাট আসেন। মাল নামিয়ে দিয়ে ফেরার পথে নিজের ভটভটির চাকায় গলার মাফলার পেঁচিয়ে
ঘটনাস্থলেই মারা যান।