ক্যাটাগরি

কুয়েতে বাউল আমির উদ্দিন পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান

শুক্রবার দেশটির জিলিব আল সুয়েখের একটি রেঁস্তোরায় এতে ‘মরুলেখা’ পত্রিকার সম্পাদক আব্দুর রউফ মাওলাকে সংবর্ধনা দেন তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. হেলাল আহমদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আনছার আলী।

প্রধান অতিথি ছিলেন আব্দুর রউফ মাওলা। বিশেষ অতিথি ছিলেন আব্দুল মালেক, মোর্শেদ আলম বাদল, নাসের উদ্দিন খোকন, আ হ জুবেদ ও নাসরিন আক্তার মৌসুমি।

বক্তব্য দেন আয়োজক সংগঠনের সিনিয়র সহ সভাপতি মনহর আলী, সহ সভাপতি ফরহাদ আহমেদ, ফয়সাল আহমেদ ফজল, আব্দুল মতিন, মো. মাসুদ আহমেদ রাশেদ ও কাজী ইব্রাহিম আলী।

সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখায় হাসান কামাল ও মহামারীতে কুয়েত প্রবাসীদের সচেতন করা এবং বিভিন্ন সমস্যা-সম্ভাবনার কথা সংবাদ মাধ্যমে তুলে ধরায় সাংবাদিক আ হ জুবেদকে সম্মাননা পদক দেওয়া হয়।

গান শোনান জাহিদ আহমেদ,আশরাফুল আলম, রুনা আক্তার কেয়া ও মীম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!