ক্যাটাগরি

চট্টগ্রামে আইসোলেশনে থাকা কিশোরের মৃত্যু

বুধবার
সকাল সাড়ে ৭টার দিকে আনুমানিক ১৫ বছর বয়সী
ওই মাদ্রাসা শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী মিয়া জানান। 

হাসপাাতালের
তত্ত্বাবধায়ক অসীম কুমার নাথ বলেন, ছেলেটির দেহে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছিল কি না তা
পরীক্ষার জন্য ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড
ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে কর্মীরা এসে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন।

ডা.
অসীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছেলেটি জ্বর ও কাশি নিয়ে
কিছুদিন আগে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। সেখানে পরীক্ষায় তার নিউমোনিয়া পাওয়া যায়।”

এরপর
উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার ওই
কিশোরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগ থেকেই তাকে পাঠিয়ে দেওয়া হয় জেনারেল হাসপাতালের
আইসোলেশন ওয়ার্ডে।

ডা.
অসীম নাথ বলেন, “চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ছেলেটি
মারা যায়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সাথে থাকা তার বাবার নমুনাও সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে
সে করোনাভাইরাসে আক্রান্ত ছিল কি না।”

জেনারেল
হাসপাাতালের আইসোলেশন ওয়ার্ডে এখন একজন রোগী ভর্তি আছেন বলে জানান তত্ত্বাবধায়ক।