পেটের সমস্যা ও অপুষ্টির শিকারদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার লক্ষ্যে পরিচালিত আইসিসিডিআর,বি’র উদ্যোগকে আরও গতিশীল করতে এই সহায়তা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসিডিআর,বি বর্তমানে মতলব হাসপাতালের সঙ্গে একযোগে প্রতি বছর প্রায় দুই লাখ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে। কলেরা এবং অন্যান্য উদরজনিত সমস্যার কারণে প্রতি বছর অনেকেই পানিশূন্যতায় ভুগে মৃত্যু হয়। যেটি প্রতিরোধে কাজ করে চলেছে আইসিসিডিআর,বি।
সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশনের দেওয়া চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে- পোর্টেবল এক্স-রে মেশিন, ইনফিউশন পাম্প, কার্ডিয়াক মনিটর, ডিফিব্রিল্যাটর মেশিন, গ্লাইডেস্কোপস, ভিডিও লার্নিগোস্কোপ, ইসিজি মেশিনস, ক্র্যাশ কার্টস, পালস অক্সিমিটারস (অত্যাধুনিক ও অধিক শক্তিশালী যন্ত্র), নন-কন্ট্যাক্ট থার্মোমিটারস, ডিজিটাল বিপি মেশিন, অক্সিজেন ফ্লো মিটার, অ্যাম্বু, ল্যারিনগোস্কোপ সেট।
২০০৯ সালে যাত্রা শুরুর পর থেকেই ইতিবাচক সামাজিক পরিবর্তন আনার লক্ষ্যে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে চলেছে এসএএএফ। মানবতার জন্য ভালোবাসাকে উৎসাহিত করাই এর প্রধান লক্ষ্য।
ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি আনিস আহমেদ বলেছেন, “আইসিডিডিআর,বি-র সাথে এই মহতী উদ্যোগে সম্পৃক্ত হতে পেরে আমরা গর্বিত।”