ক্যাটাগরি

আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তাররা হলেন মো. হিজবুল্লাহ মিয়া ওরফে
মো. রাসেল আহমেদ (২২) ও মো. নুরুল আলম। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও উগ্রবাদী বই জব্দ
করা হয়েছে।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
নরসিংদীর রায়পুরা থেকে রাসেল আহমেদকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যমতে
নারায়ণগঞ্জের মদনপুর এলাকা থেকে নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে নরসিংদীর রায়পুরা
থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলে এটিইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।