ক্যাটাগরি

ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালে ‘চিকিৎসায় দেরি, স্বজনদের হামলা’

সদর থানার ওসি মো.
আবদুর রহিম
জানান, বুধবার বিকেল ৫টার দিকে
হাসপাতালের জরুরি বিভাগে এই ভাঙচুর চালানো
হয়। পরে পুলিশ
গিয়ে পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনে।

ওসি বলেন, জেলার
বিজয়নগর উপজেলার
সিঙ্গারবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি
বাবুল মিয়ার
ছেলে আলভী
এলাহী (১০)
বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে হাসপাতালে নেওয়া
হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।

আলভীর স্বজনদের অভিযোগ,
জরুরি বিভাগে
আনার পর
তাকে কোনো
চিকিৎসা দেওয়া
হয়নি। দীর্ঘসময় তাকে
ফেলে রাখা
হয়। চিকিৎসকের অবহেলায়
রোগীর মৃত্যু
হয়েছে বলে তাদের অভিযোগ।

তবে জরুরি বিভাগের চিকিৎসক এবিএম মুছা চৌধুরী অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, “রোগীকে
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়।
স্বজনদের বলা
হয় রোগীকে
উন্নত চিকিৎসার
জন্য ঢাকায়
নিয়ে যেতে।
তখন রোগীর সঙ্গে বৈধ অভিভাবক না
থাকায় চিকিৎসা
দিয়ে তাকে অস্ত্রোপচার বিভাগে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু
হয়। এ ঘটনায়
স্বজনরা উত্তেজিত
হয়ে আমাদের
ওপর হামলা
করে। ভাঙচুর চালায়।”

পুলিশ অভিযোগ তদন্ত করে
যথাযথ ব্যবস্থা
নেবে বলে জানিয়েছেন ওসি আবদুর রহিম।