শহরের গাছা থানার বশুরা এলাকা থেকে বুধবার মধ্যরাতে তাদের
গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১ এর কোম্পানি কমান্ডার
লেফট্যানেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান।
এরা হল- স্থানীয় নাসির উদ্দিন (৩৫), মৈরান এলাকার মো.
নয়ন (২০) ও গাজীপুরের শ্রীপুর থানার-শের আলিয়া বাড়ি এলাকার মো. আল আমিন (২৭)।
র্যাব কর্মকর্তা আল-মামুন বলেন, একটি পরিত্যক্ত বাড়ির ভেতরে
ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক এবং একটি স্টিলের চাপাতি, নগদ এক হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটকরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে জিজ্ঞাসাবাদে
স্বীকার করেছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।