ক্যাটাগরি

জন্মদিনে অসহায়দের পাশে জাহানারা

জন্মদিনে অসহায় ও দুঃস্থ মানুষদের খাদ্য সহায়তা দিয়েছেন জাহানারা। নিজেই হাতে করে খাদ্যসামগ্রীর ব্যাগ পৌঁছে দিয়েছেন অসহায়দের দুয়ারে।

নিজের ফেইসবুক পাতায় ছবিসহ এই উদ্যোগের কথা জানিয়ে জাহানারা সামর্থ্যবান সবাইকে আহ্বান জানিয়েছেন অসহায়দের পাশে দাঁড়াতে।

“এটি কোনো লোক দেখানো পোস্ট নয়। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব হয়েছে, আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। আপনার সামর্থ্যের মধ্যে এক জন, পাঁচ জন বা তার অধিক, যে যতটুকু পারেন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা পারি আমাদের দেশের এই সংকটময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।”