রোববার ভোর
রাতে গাজীরচট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত)
জিয়াউল ইসলাম জানান।
এর আগে শনিবার
রাতে ১৭ বছর বয়সী ওই কিশোরী আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
গ্রেপ্তাররা
হলেন গাজীরচট এলাকার দরগাড়পাড়ের সাইফুল ইসলাম বাবু, আরিফ, আবু বক্কর ও রানা মোল্লা।
এই পোশাককর্মী
সাংবাদিকদের বলেন, কারখানার ছুটি শেষে বুধবার রাত ৮টার দিকে গাজিরচট এলাকায় বান্ধবীর
বাসা থেকে নিজের ভাড়া বাসায় ফিরছিলেন তিনি।
“পথে পরিচিত
দুই পুরুষ সহকর্মীর সঙ্গে দেখা হলে তারা কথা বলছিলাম। এক পর্যায়ে এই চার আসামি আমার
পুরুষ সহকর্মীদের মারধর করে তাড়িয়ে দেয় এবং একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে।”
তাদের ‘হুমকিতে
ভয়ে’ চুপচাপ থাকলেও শনিবার বিকালে বিষয়টি জানাজানি হলে পুলিশের সহায়তায় আশুলিয়া থানায়
লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানান তিনি।
পরিদর্শক জিয়াউল
ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের ঘটনায় একজনের কথা জানা গেলেও গ্রেপ্তারের পর বাকি
তিনজনও জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।