ক্যাটাগরি

‘সহস্র বিহঙ্গ নীড়’-পাখির জন্য ভালোবাসা

রোবাবার এই দিবসটিকে ঘিরে পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী
কলেজ প্রাঙ্গণে সোসাইটির এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ
হোসেন।

পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্বয়ক মো. হাসিবুল ইসলাম
হাসান বলেন, পিরোজপুর ইয়ূথ সোসাইটি ‘পাখিদের নীড়ে সভ্যতার আকাশ গড়ি’ প্রতিপাদ্য
নিয়ে হাজারো পাখির বাসা তৈরির কাজ করছে।

“এই কাজের প্রক্রিয়ায় পাখি রক্ষায় গাছের ডালে ডালে পাখিদের
বাসা নির্মাণের জন্য মাটির কলস বেঁধে দেওয়া হচ্ছে।”  

হাসিবুল ইসলাম হাসান আরও বলেন, বিশ্ব ভালোবাসা দিবসে
মানুষের জন্য শুধু ভালোবাসা নয়, প্রাণের জন্য প্রাণের ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্যই
এই আয়োজন। 

“জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তির নানা ব্যবহারের কারণে
দেশের বিভিন্ন  স্থানে নানা প্রজাতির পাখি হারিয়ে
যাচ্ছে; তাই এই পাখিদের রক্ষার জনই জেলার বিভিন্ন স্থানে গাছে গাছে এক হাজার পাখির
বাসা তৈরি করা হবে।”

তিনি জানান, জেলার সাতটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ
নানা স্থানে পাখিদের অবাধ বিচরণের জন্য পর্যায়ক্রমে এক হাজার মাটির কলস বেঁধে দেওয়া
হবে, যেখানে কয়েক হাজার পাখি বাস করতে পারবে।

পিরোজপুর ইয়ূথ সোসাইটি ও চৌধুরী ফাউন্ডেশন পিরোজপুরের
উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ
অধ্যাপক সৈয়দ আলী আজম, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রওসন ইসলাম, চৌধুরী ফাউন্ডেশনের
সভাপতি তারিক রানা চৌধুরী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন পিরোজপুর ইয়ূথ সোসাইটির
প্রধান সমন্বায়ক হাসিবুল ইসলাম হাসান।