ক্যাটাগরি

‘সিএসআর অ্যাওয়ার্ড’ পেলেন কামাল কাদীর

এক
সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, শনিবার ঢাকার একটি হোটেলে ‘গ্লোবাল বিজনেস সিএসআর
অ্যাওয়ার্ড-২০২১’ অনুষ্ঠানে এই সম্মাননা জানানো হয়।

 অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও
ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, বাংলাদেশ
কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।

করোনাভাইরাস
মহামারী শুরুর পর দেশের মানুষের আর্থিক লেনদেন স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন সেবা
নিশ্চিত করাসহ নানা সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচি গ্রহণ করে বিকাশ।

দেশের
শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু
হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ৩০টি হাই-ফ্লো
অক্সিজেন ভেন্টিলেটর দেয় বিকাশ। পাশাপাশি বারডেমের সহযোগী ডায়বেটিক হাসপাতাল
(বিআইএসইচএস জেনারেল হাসপাতাল)-এ অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করে দেয়।

এছাড়া
আলিবাবা ফাউন্ডেশন ও জ্যাক মা ফাউন্ডেশনের দেওয়া ৩৫০টি ভেন্টিলেটরসহ ৯ লক্ষাধিক
চিকিৎসা সামগ্রী বিকাশের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর তহবিল এবং সরকারের কাছে
হস্তান্তর করা হয়।