ক্যাটাগরি

সদরঘাটের কাছে ভাঙা হল অবৈধ ৭ তলা ভবন

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৩টায় পর্যন্ত সদরঘাটে পূর্ব পাশে উচ্ছেদ অভিযানের সময় ভবনটি ভাঙা পড়ে।

এটিসহ ৩৮টি স্থাপনা এদিন উচ্ছেদ করা হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক রেজাউল করিম।

তিনি বলেন, অভিযানে একটি সাততলা ভবন, ৫টি আধাপাকা টিনশেড ঘর, ১২টি দোকান, ২টি বড় গুদাম ও ১৮টি টং ঘর ভাঙা হয়।

সাততলা ভবনটির ৩০ ফুট নদীর সীমানার মধ্যে গড়ে তোলা হয়েছিল জানিয়ে রেজাউল বলেন, “তাই বিআইডব্লিটিএ অবৈধ অংশ চিহ্নিত করে ভেঙেছে।”