সোমবার
ভোরে চট্টগ্রাম থেকে ভোগ্যপণ্য নিয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় যাওয়ার পথে এটি ডুবে যায়
বলে নৌপুলিশ জানিয়েছে।
ট্রলারটি
উদ্ধার করা হয়েছে এবং এই দুর্ঘটনার কারণে বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হয়নি বলে
জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
সদরঘাট
নৌপুলিশের ওসি এবিএম মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে নগরীর চাক্তাই
এলাকা থেকে ট্রলারটি পণ্য নিয়ে কুতুবদিয়া যাচ্ছিল। পথে ঘন কুয়াশার মধ্যে ট্রলারটি নদীর
মোহনার অদূরে তিন নম্বর বয়ার কাছে ডুবে যায়।
ট্রলারে
১২ জন আরোহী ছিল জানিয়ে তিনি বলেন, এদের মধ্যে নয়জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
নিখোঁজ বাকি তিনজনকে উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালাচ্ছেন।
নিখোঁজ
তিনজন হলেন- ট্রলারটির চালক শাহাদাত করিম (৪০), পণ্যের মালিক আবুল কাশেম (৫৫) ও মোহাম্মদ
হোসেন (৫০)।
বয়ার
কাছে ট্রলারটি কীভাবে ডুবে গেল, সে বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি।
চট্টগ্রাম
বন্দরের পক্ষ থেকে বলা হয়েছে, মোহনায় কোনো জাহাজ বা বয়ার সঙ্গে ট্রলারটির সংঘর্ষও ঘটেনি
।
চট্টগ্রাম
বন্দর সচিব ওমর ফারুক জানান, ট্রলারটি ডুবে যাওয়ার পর বন্দরের টাগবোট ঘটনাস্থলে যায়
এবং বিকালের দিকে টাগ বোট দিয়ে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে ১৪ নম্বর খালের কাছে
টেনে আনা হয়।
তিনি
বলেন, এই ট্রলারডুবির ঘটনায় বন্দর চ্যানেলে নৌযান চলাচলে কোনো সমস্যা হয়নি।