গত সোমবার মারা
যান গোফওয়ালা স্ট্রাইকার লুক। এ দিনই তার মৃত্যুর খবর এক বিবৃতিতে জানায় আর্জেন্টিনা
ফুটবল অ্যাসোসিয়েশন।
দেশটির গণমাধ্যমের
খবর, গত বড়দিন ও ইংরেজি নববর্ষের উৎসবকালীন সময়ে করোনাভাইরাসে
আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭১ বছর বয়সী লুক। এরপর আর পুরোপুরি সেরে ওঠেননি
তিনি।
১৯৭৮ বিশ্বকাপে
চার গোল করেছিলেন লুক, দানিয়েল বেরতোনি ও মারিও কেম্পেসের সঙ্গে গড়ে তুলেছিলেন এক ভয়ঙ্কর
আক্রমণভাগ।
হাঙ্গেরির বিপক্ষে
২-১ ব্যবধানে স্বাগতিকদের প্রথম জয়ের ম্যাচে প্রথম গোলটি করেছিলেন লুক। পেরুর বিপক্ষে
৬-০ গোলের যে জয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা, সেই ম্যাচে লুক করেছিলেন জোড়া গোল।
ক্লাব ফুটবলে লুক
পুরোটা সময় খেলেছেন লাতিন আমেরিকায়। রোজারিও সেন্ত্রাল, রিভার প্লেট ও রেসিং ছাড়া আরও
অনেক ক্লাবে খেলেছেন তিনি। খেলেছেন ব্রাজিলের দল সান্তোস ও মেক্সিকোর দল দেপোর্তিভো
তাম্পিকোতেও।