ক্যাটাগরি

পুরান ঢাকায় ৬২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

মঙ্গলবার সকাল সাড়ে
১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সদরঘাটের পূর্ব পাশে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম
পরিচালক গুলজার আলী বলেন, দখল রোধে শ্যামবাজারের উল্টিনগঞ্জ থেকে ফরিদাবাদ পর্যন্ত
বিশেষ উচ্ছেদ অভিযান  চালানো হয়। এ সময় ৬২টি
অবৈধ স্থাপনা ভাঙার পাশাপাশি দুই একর নদীর তীর ভূমি উদ্ধার করা হয়।

অভিযানে তিনটি একতলা
ভবন, দুটি দোতলা ভবন, ১৭টি আধাপাকা ভবন, আটটি দোকান, চারটি বড় গুদাম ও ২৫টি টং ঘর
ভাঙা হয়।