বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইভ্যালি জানায়, তাদের ওয়েব প্ল্যাটফর্মে বাংলাদেশে বোস এর অনুমোদিত পরিবেশক গ্রাফিক্স ইনফরমেশন সিস্টেম লিমিটেডের ভার্চুয়াল শপে এসব পণ্য পাওয়া যাবে।
এ বিষয়ে সম্প্রতি রাজধানীর ধানমণ্ডিতে ইভ্যালিরে প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
ইভ্যালির বাণিজ্যিক বিভাগের প্রধান সাজ্জাদ আলম এবং গ্রাফিক্স ইনফরমেশন সিস্টেম লিমিটেড এর নির্বাহী পরিচালক ফরিদ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন৷
ইভ্যালির চিফ অপারেটিং অফিসার (সিওও) এইচ এম তারিকুল কামরুল অনুষ্ঠানে বলেন, “গ্রাহকদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়েই ইভ্যালি সবসময় কাজ করে যাচ্ছে। তার অংশ হিসেবে আন্তর্জাতিক ব্র্যান্ড বোসের অনুমোদিত পরিবেশক গ্রাফিক্স ইনফরমেশন সিস্টেম লিমিটেডের সাথে আমাদের পথ চলা।”
ক্রেতারা বোস হোম থিয়েটার, হেডফোন, অডিও সানগ্লাস এবং বোস হোমস্পিকারসহ বিভিন্ন প্রিমিয়াম ক্যাটাগরির পণ্য ইভ্যালি থেকে কিনতে পারবেন বলে জানান তিনি।
ইভ্যালির ক্যাটাগরি হেড মইনুল হক ইয়েনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।