তারা হলেন-
উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর দক্ষিণ গ্রামের সালেকুজ্জামানের ছেলে আব্দুল
হামিদ (২৪) ও রাশেদ আলীর ছেলে আব্দুর রহিম (২৮)।
উপজেলার রশিকনগর
এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে মঙ্গলবার বেলা ১২টার দিকে তারা নিহত হন বলে শিবগঞ্জ
থানার ওসি ফরিদ উদ্দীন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে তিনি বলেন, হামিদ ও রহিম মোটরসাইকেলে করে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জের
দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি
সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা।
খবর পেয়ে পুলিশ
গিয়ে মরদেহ উদ্ধার করার পাশাপাশি চালকসহ ট্রাকটি আটক করে বলে জানান ওসি ফরিদ
উদ্দীন।