হরিণটানা থানার ওসি এনামুল হক জানান, শহরের হোগলাডাঙ্গা
মোড়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মঙ্গলবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান মিয়া (১৮) সাতক্ষীরার বরজাবাটকা এলাকার বজলুর
রহমানের ছেলে।
ওসি এনামুল বলেন, কাঠবোঝাই একটি ট্রাক সড়কে দাঁড়িয়ে ছিল।
তাকে পেছন থেকে আসা একটি মাছের ট্রাক ধাক্কায় দেয়। এতে মাছের ট্রাকের সহকারী নিহত হন।
ওসি বলেন, মাছের ট্রাকটি সাতক্ষীরা থেকে খুলনার দিকে যাচ্ছিণ।
ঘটনার পর উভয় ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে ট্রাক দুটি জব্দ করা হয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের
মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি এনামুল।