ক্যাটাগরি

খুলনায় পথচারী দম্পতিকে ট্রাকচাপা, স্ত্রী নিহত

বুধবার দুপুরে খুলনা-যশোর মহাসড়কে
গফুর ক্লিনিকের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাথী বেগম (২৫) ফুলতলা উপজেলার
দামোদার গ্রামের আশরাফুল মল্লিকের স্ত্রী।   

এই দুর্ঘটনায় আহত আশরাফুল মল্লিককে
স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলতলা থানার ওসি প্রদীপ কুমার বলেন,
সাথী বেগম ও তার স্বামী আশরাফুল একসঙ্গে সাথী বেগমের অসুস্থ বোনকে দেখতে স্থানীয় গফুর
ক্লিনিকে যাচ্ছিলেন।

“যশোর থেকে খুলনাগামী বালু বহনকারী
একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের  চাপা দেয়।
এতে সাথী বেগম ঘটনাস্থলে মারা যান এবং আশরাফুল গুরুতর আহত হন।”

ট্রাকচালক ও সহকারীকে আটক করে থানা হেফাজতে
নেওয়া হয়েছে বলে ওসি জানিয়েছেন।