বুধবার দুপুরে শিক্ষক
শফিকুল ইসলামকে (৪৫) এ সাজা দেওয়া হয় বলে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা
এরশাদ উদ্দীন জানান।
শফিকুল নান্দাইল পৌর
শহরের বালিয়াপাড়া এলাকার আমেনা মফিজ নুরুল কুরআন নূরানি ও হাফিজিয়া মাদ্রাসার
শিক্ষক।
এরশাদ বলেন, মাদ্রাসার
নূরানি বিভাগের এক শিক্ষার্থীকে (১১) পড়া না পারার কারণে বাঁশের তৈরি বেত দিয়ে পিটিয়ে
জখম করেন শফিকুল।
“এতে ছেলেটির শরীরের বিভিন্ন অংশে লালচে ফোলা দাগ
হয়ে যায়। পরে তার বাবা বিষয়টি আমাকে জানালে মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষককে আটক করা
হয়।”
অপরাধ প্রমাণিত হওয়ায় শফিকুলকে
কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ইউএনও।