কাজটি করতে পেরে ব্রিটিশ এয়ারওয়েজ প্রধান নির্বাহী শান ডয়েল মহামারী মোকাবেলায় যুক্তরাজ্যের ‘দুর্দান্ত অগ্রগতি’র প্রশংসা করেছেন।
গত মাসেই বিএ’র মালিক প্রতিষ্ঠান আইএজি আকাশপথ ফের “নিরাপদে খুলে দিতে” ডিজিটাল স্বাস্থ্য পাসের ডাক দিয়েছিল। আইএজি প্রধান লুইস গ্যালেগো সে সময় বলেন, আন্তর্জাতিক ভ্রমণের জন্য তারা সাধারণ পরীক্ষার স্ট্যান্ডার্ড চান।
তবে, বিএ’র এই পদক্ষেপের ফলে তীব্র বিতর্কও উঠেছে। বিশেষ করে, বিদেশ ভ্রমণের বেলায় “ভ্যাকসিন পাসপোর্ট” হয়ে উঠতে পারে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এমনকি এটি পাব বা স্পোর্টস স্টেডিয়ামের মতো জায়গাগুলোয় প্রবেশের অনুমতি দেওয়ার বেলাতেও এটি যুক্তরাজ্যে জুড়ে বসতে পারে।
সর্বশেষ মন্তব্যে বিএ প্রধান শন ডয়েল বলেন, আন্তর্জাতিক ভ্রমণ আবার চালু করার ক্ষেত্রে যুক্তরাজ্যের উচিত বিশ্বে নেতৃত্ব দেওয়া।
যাত্রীদের টিকা ও কোভিড পরীক্ষার ফল যাচাইয়ের জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহারসহ উন্নত ব্যবস্থায় ‘দৃষ্টান্ত স্থাপন’ এবং ‘উচ্চাভিলাষী’ হওয়ার জন্য সরকারকে আহ্বান জানান।