ক্যাটাগরি

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ের বাসে গুলি, নিহত ২

বাগলান প্রদেশে মঙ্গলবারের ওই হামলায় বিশ্ববিদ্যালয়ের আরো ছয় জন শিক্ষক আহত হয়েছেন বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ হামলার জন্য তালেবানকে দায়ী করা হয়েছে। তালেবান হামলা দায় অস্বীকার করেছে।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘‘ওই হামলার সঙ্গে আমাদের যোদ্ধাদের কোনো সম্পর্ক নেই। আমরা ওই হামলার নিন্দা জানাচ্ছি এবং এটিকে আমাদের বিরুদ্ধে শত্রুদের ষড়যন্ত্র বলে বিবেচনা করছি।”

এদিকে, একই দিন আফগানিস্তানের তৃতীয় বৃহৎ নগরী হেরাতে একটি বাঁধের প্রহরীদের উপর অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। আরো চার নিরাপত্তারক্ষী নিখোঁজ।

কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের উদ্যোগে কাতারে তালেবান প্রতিনিধিদের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনার শুরু হয়েছে। ওই শান্তি আলোচনার মধ্যেই দেশটিতে হামলার ঘটনা ‍অনেক বেড়ে গেছে। বিশেষ করে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক এবং মানবাধিকার কর্মীদের উপর হামলার ঘটনা বেশি ঘটছে।