ক্যাটাগরি

জোড়া উদযাপনে মনোরম সাজে ঢাকা

বঙ্গভবন, প্রধানমন্ত্রী কার্যালয়, সরকারি বেসরকারি অফিস, আওয়ামী লীগ
কার্যালয় এবং ঢাকার প্রধান
প্রধান সড়কের পাশে বঙ্গবন্ধু এবং তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি,
বঙ্গবন্ধুর ভাষণের ছবি, আওয়ামী
লীগের প্রতীক নৌকার আদলে ছবি দিয়ে বানানো হয়েছে
স্থাপনা।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় সংসদ ভবনের বর্ণিল আলোকসজ্জা। ছবি: আসিফ মাহমুদ অভি

গুরুত্বপূর্ণ ভবনগুলোর আলোকসজ্জা রাঙেয়ে তুলেছে
পুরো রাজধানীকে।

বিজয় সরণির দুই পাশ সাজানো হয়েছে ব্যানার আর
ফেস্টুনে। বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের ছবি নিয়ে তৈরি স্থাপনা বসেছে নভোথিয়েটারের
সামনে। সড়ক বিভাজক সাজানো হয়েছে ফুলের সাজে; সেখানে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার
ছবি।

জোড়া উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। ছবি: আসিফ মাহমুদ অভি

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের চারপাশে এবং প্রধানমন্ত্রীর কার্যলয়ের সামনেও শোভা
পাচ্ছে এরকম দৃষ্টিনন্দন স্থাপনা। বঙ্গভবনের চার পাশে করা হয়েছে আলোকসজ্জা। 

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর
রহমানের ১০১তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস।  আর আসছে ২৬ মার্চ বাংলাদেশ উদযাপন করবে স্বাধীনতার
সুবর্ণজয়ন্তী। এ দুই উপলক্ষ ঘিরে রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে দশ দিনের কর্মসূচি।
প্রতিবেশী পাঁচ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরাও যোগ দেবেন সেসব অনুষ্ঠানে।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে রাজধানীর বিজয় সরণির উড়োজাহাজ ভাস্কর্যের পাশেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকার আদলে স্থাপনা। স্থাপনাটির উপরে স্থান পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ছবি: মাহমুদ জামান অভি

জোড়া এই উদযাপনকে স্মরণীয় করে রাখতে ঢাকাকে
সাজানো হয়েছে মনোরম সাজে। আলোকসজ্জায় রঙিন ঢাকা যেন পরিণত হয়েছে একখণ্ড লাল সবুজ
পতাকায়। সন্ধ্যার পর সেই আলোতে
ঝলমলিয়ে ওঠে পুরো রাজধানী। 

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে রাজধানীর বিজয় সরণির উড়োজাহাজ ভাস্কর্যের পাশেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকার আদলে স্থাপনা। স্থাপনাটির উপরে স্থান পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ছবি: মাহমুদ জামান অভি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে রাজধানীর বিজয় সরণির উড়োজাহাজ ভাস্কর্যের পাশেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকার আদলে স্থাপনা। স্থাপনাটির উপরে স্থান পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ছবি: মাহমুদ জামান অভি

প্রধান সড়ক ও বিভিন্ন ভবনে লাল ও সবুজের
পাশাপাশি নীল, হলুদ, সাদা, সোনালি আলো ব্যবহার করা হয়েছে। অনেক জায়গায় আলোকসজ্জার
মাধ্যমে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি।

কারওয়ান বাজার, ফার্মগেইট, সংসদ ভবন এলাকা,
শেরে বাংলা নগর, শাহবাগ, বাংলামোটর  মতিঝিল, পল্টন, দৈনিক বাংলা, গুলিস্তানসহ বিভিন্ন এলাকায়
গুরুত্বপূর্ণ ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। সড়ক বিভাজক ও ল্যাম্পপোস্টে লাগানো
হয়েছে বঙ্গবন্ধুর ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন।

রাজধানীর বিজয় সরণিতে সড়ক বিভাজকে গোলাপ ফুল ও বিজয়ের প্রতীক বানানো হয়েছে স্থাপনা এবং তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ছবি: মাহমুদ জামান অভি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলেও আলোকসজ্জা
করা হয়েছে। সচিবালয়ের চারপাশ, জিপিও, জিরো পয়েন্ট এলাকায় আলোকসজ্জার পাশাপাশি
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি দিয়ে ফেস্টুন করা হয়েছে।

বিমানবন্দর থেকে শুরু করে বিজয় সরণি মোড়
পর্যন্ত সড়কের দুই পাশে আলোকসজ্জার পাশাপাশি বঙ্গবন্ধু ও নৌকার আদলে স্থাপনা তৈরি করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে রাজধানীর বিজয় সরণির দুই পাশে নানা ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। ছবি: মাহমুদ জামান অভি

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় ও আওয়ামী
লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়সহ আশপাশের ভবন ও রাস্তাতেও আলোক সজ্জা করা হয়েছে।