বুধবার বেলা ১১টার দিকে রুবেল হোসেনের লাশ উদ্ধার করা হয় বলে আদমদিঘী থানার ওসি জালাল উদ্দিন জানান।
নিহত রুবেল আদমদীঘি উপজেলার শাল গ্রামের শামছুল ইসলামের ছেলে।
তিলকপুর গ্রামের হোসেন আলী বলেন, রুবেল আদমদীঘির পার্শ্ববর্তী তিলকপুরে শ্বশুর বাড়িতে থাকতেন। বাবা- মাকে দেখার জন্য প্রায়ই শালগ্রামে যাতায়াত করতেন।
“মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি শালগ্রামে বাবা-মার সঙ্গে দেখা করে তিলকপুরের উদ্যেশে রওনা দেন। কিন্তু রাতে তিনি আর তিলকপুরে ফেরেন নি। বুধবার সকালে শালগ্রামের একটি ধানক্ষেতে রুবেলের লাশ পাওয়া যায়।কিন্তু সেখানে তার মোটর সাইকেলটি পাওয়া যায়নি।”
ওসি বলেন, মঙ্গলবার রাতে রুবেলের পথরোধ করে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যার পর মোটর সাইকেলটি নিয়ে যায়। ছিনতাইয়ের উদ্যেশে না পূর্ব শত্রুতার জের ধরে রুবেলকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।