ক্যাটাগরি

নিউ জিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে নেই তামিম

ওয়ানডে সিরিজের আগে
বৃহস্পতিবার ডানেডিন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম জানান, নিউ জিল্যান্ডে যাওয়ার
আগেই এই সিদ্ধান্তের কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন তিনি।

“টি-টোয়েন্টি সিরিজে
দলের জন্য শুভ কামনা থাকবে। দুর্ভাগ্যজনকভাবে আমি খেলতে পারব না, ব্যক্তিগত কারণে এই
সিরিজে থাকব না। নিউ জিল্যান্ডে আসার আগেই প্রধান কোচ ও নির্বাচকদের আমি জানিয়েছে এই
কথা। ওয়ানডে খেলে দেশে ফিরে যাব। তবে দল অবশ্যই টি-টোয়েন্টি সিরিজেও ভালো করবে বলে
আমি আশাবাদী।”

নিউ জিল্যান্ডের বিপক্ষে
বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু আগামী শনিবার। তিন ম্যাচের এই সিরিজ শেষে তিন ম্যাচের
টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৮ মার্চ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে
বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম। সবচেয়ে বেশি রানও তার, ৭৪ ইনিংসে ১ হাজার ৭০১।
৭৬ ইনিংসে ১ হাজার ৫৬৭ রান করে দুইয়ে সাকিব আল হাসান। এই দুজনই এবার থাকছেন না টি-টোয়েন্টি
সিরিজে। তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য আগেই নিউ জিল্যান্ড সিরিজ
থেকে ছুটি নিয়েছেন সাকিব।