মরহুমার রুহের মাফেরাত
কামনা এবং পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
সেলিম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত সাড়ে ৯টায় বাংলাদেশ
স্পেশালাইজড হাসপাতালে তার মায়ের
মৃত্যু হয়।
সোমবার সকাল সাড়ে ৮টায়
শাহজাহানপুর সরকারি অফিসার্স কোয়ার্টার জামে মসজিদে শাহজাদী বেগমের জানাজা হবে।
বাদ আসর চাঁদপুরের কচুয়ায় পালাখাল রুস্তম
আলী ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে কলেজ ক্যম্পাসের কাছে স্বামী
রুস্তম আলীর পাশে তাকে দাফন করা হবে।
রোববার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের
সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশের কথা জানানো হয়।
শাহজাদী বেগমের মৃত্যুতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও শোক জানিয়েছেন।