মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে বাছাই পেরিয়ে পদকের লড়াইয়ে ওঠা আট
দলের খেলায় রোববার ৬০৪ দশমিক ৮ স্কোর গড়ে অষ্টম হয়ে ছিটকে যায় বাংলাদেশ। দলের হয়ে
খেলেন সৈয়দা আতকিয়া হাসান দিশা-রিথিকা চৌধুরী-শারমিন আক্তার রত্না।
আর ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টে দিশা ও আব্দুল্লাহ হেল
বাকি জুটি বাছাইয়ে ৬২১ স্কোর গড়ে ২০ দলের মধ্যে ১৬তম হয়েছে। দেশের আরেক জুটি
রাব্বী হাসান মুন্না ও রত্না ৬১০ দশমিক ২ স্কোর করে তলানিতে থেকে শেষ করে।