ক্যাটাগরি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেপালের প্রেসিডেন্টের শ্রদ্ধা

মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু
স্মৃতি জাদুঘরে যান। সেখানে বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা তাকে অভ্যর্থনা জানান। বিদ্যা
দেবী ভাণ্ডারীর মেয়ে ঊষা কিরণ ভাণ্ডারীও সেখানে ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.
শাহরিয়ার আলম, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর এন আই খান উপস্থিত ছিলেন সেখানে।   

ছবি: পিআইডি

ছবি: পিআইডি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর নেপালের প্রেসিডেন্ট
জাদুঘর পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে সই করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী
এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে যোগ দিতে দুদিনের সফরে সোমবার ঢাকায়
পৌঁছান নেপালের প্রেসিডেন্ট।

ছবি: পিআইডি

ছবি: পিআইডি

সফরের প্রথম দিন জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে তিনি
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়া রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে
তার বৈঠক হয়।

পরে দুই রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে চারটি এমওইউ স্বাক্ষরিত
হয়। বঙ্গভবনে তার সম্মানে দেওয়া নৈশভোজে অংশ নেন বিদ্যা ভাণ্ডারী। প্রধানমন্ত্রী শেখ
হাসিনাও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

মঙ্গলবার দুপুরে ঢাকায় নেপাল দূতাবাসে একটি অনুষ্ঠানে যোগ
দেবেন বিদ্য দেবী ভাণ্ডারী। বিকেলে তার দেশে ফেরার কথা রয়েছে।