সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার ৪৭ বছর বয়সী টেন্ডুলকার নিজেই কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার কথা জানান।
কদিন আগে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলেন টেন্ডুলকার। তার নেতৃত্বে সাবেকদের এই টুর্নামেন্টের শিরোপা জেতে ভারত।
ভারতের রায়পুর থেকে ফিরে মৃদু উপসর্গ দেখা দিলে পরীক্ষা করান তিনি। তাতে পজিটিভ ফল আসে। টেন্ডুলকার জানিয়েছেন, পরিবারের সবার পরীক্ষা করানো হয়েছে। বাকি সবারই নেগেটিভ ফল এসেছে।