সোমবার দুপুর ২টার দিকে ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের পাহাড়ি অঞ্চলের কাউটে নগর গ্রামে এক পুকুর খনন করতে গিয়ে এটি পাওয়া যায়।
ঘাটাইল থানার ওসি মাকছুদুল আলম জানান, কাউটে নগড় গ্রামের এক শিক্ষকের পুরাতন পুকুর খনন করার সময় কোদালের মাথায় বস্তুটি উঠে আসে।
বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে এটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল আমির খসরু সাংবাদিকদের জানান, গ্রেনেড সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে ঘাটাইল থানায় আনা হয়েছে। এখন বিশেষজ্ঞ টিম এসে যাচাই করে দেখবে আসলে এটা কী।
পুকুরে গ্রেনেড সাদৃশ্য বস্তুটি সম্ভবত স্বাধীনতা যুদ্ধের সময়ের হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া।