দুই সন্তানকে গলা টিপে হত্যার পর মা আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।
তারা হলেন- উপজেলার লাঙলঝাড়া গ্রামের ট্রাক্টর চালক শিমুল বিল্লাহর স্ত্রী মাহফুজা খাতুন (৩৫), ছেলে মাহফুজ (৯) ও মেয়ে মোহনা(৫)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ঘরের দরজা বন্ধ দেখে বাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে তিনজনের লাশ উদ্ধার করা হয়।
জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, “দুই সন্তানকে গলা টিপে হত্যার পর মাহফুজা গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।”
তবে হত্যা বা আত্মহত্যার কোনো কারণ বলতে পারেননি তিনি। মাহফুজার স্বামী শিমুলকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে জানান পুলিশ সুপার।