সদর উপজেলার আণ্ডারচর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোসলেহ
উদ্দিনের বিরুদ্ধে শুক্রবার রাত দেড়টার দিকে এই মামলা হয়।
সুধারাম
থানার ওসি নবীর হোসেন জানান, সদর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক সালেহ উদ্দিন আহমেদ বাদী
হয়ে তাদের থানায় মামলাটি দায়ের করেন। আসামি ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
শুক্রবার
ভোরে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার থেকে ছয় বস্তা চার জব্দ করা হয়। সে
সময় চাল বহনকারী রিকশার চালককে আটক করা হলেও ঘটনায় তার সম্পৃক্ততা না পেয়ে পরে তাকে
ছেড়ে দেওয়া হয়।
সম্প্রতি
করোনাভাইরাসের সংক্রমণ সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়ার আতঙ্কের মধ্যে দেশের
প্রায় সবকিছু বন্ধ রয়েছে। এতে বেকার হয়ে পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষ।
সদর উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম সরদার বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির
আওতায় ইউনিয়ন পর্যায়ে ডিলারদের মাধ্যমে ১০ টাকা মূল্যে হতদরিদ্রদের মাঝে চাল বিক্রি
করা হচ্ছে। নিয়ম অনুযায়ী একজন সরকারি কর্মকর্তার উপস্থিতিতে (ট্যাগ অফিসার) নির্দিষ্ট
স্থানে প্রকাশ্যে এ চাল বিক্রি করার কথা।
তিনি
বলেন, আণ্ডরচর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ডিলার মোসলেহ উদ্দিনের
অনুকূলে খাদ্য বিভাগ থেকে বরাদ্দকৃত চাল স্থানীয় বাংলা বাজারে বিক্রি করার কথা। কিন্তু
ভোরে তার গুদাম থেকে চাল বের করে রিকশায় অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় লোকজন চালগুলো
আটকে রাখে।
এ ঘটনায় সদর উপজেলার আণ্ডারচর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক
মোসলেহ উদ্দিনের বিরুদ্ধে শুক্রবার রাত দেড়টার দিকে দ্রুত বিচার আইনে মামলা হলেও
পুলিশ তাকে এখনও ধরতে পারেনি।
ওসি
নবীর বলেন, দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার
এই আসামিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।