মঙ্গলবার রাত ১২টার দিকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীনঅবস্থায় তিনি মারা যান বলে সিভিল সার্জন সৈয়দ রেজাউল ইসলাম জানান।
মৃত এবিএম সামসুল হুদা (৭৫) সামসুল হুদার বাড়ি সদর উপজেলার মুসলমান পাড়ায়। তিনি শহরের মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের প্রাক্তন শিক্ষক ছিলেন।
ভোলা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের চিকিৎসক ডা. জয়ন্ত সাহা জানান, গত ৫ এপ্রিল দুপুরে করোনাভাইরাস আক্রান্ত সামসুল হুদা প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ নিয়ে করোনাভাইরাসে জেলায় মোট ১১ জনের মৃত্যু হল বলে সিভিল সার্জন জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ভোলায় ৯৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুনদের মধ্যে ২৮ জন ভোলা সদর, ২ জন লালমোহন ও ২ জন তজুমদ্দিন উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৫৫ জনে দাঁড়িয়েছে।