তারা হলেন উপজেলা নূরপুর দক্ষিণপাড়া গ্রামের বাদল চন্দ্র সরকারের স্ত্রী সাধনা রানী (৪৭) ও ছেলে উৎপল চন্দ্র সরকার (১৮)।
সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা স্থানীয়দের বরাতে জানান, শুক্রবার
বিকালে মাঠে কীটনাশক ছিটানোর সময় ওই জমিতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যান উৎপল। চিৎকার শুনে
তার মা
বাড়ি
থেকে
দৌড়ে
যান।
তিনি কিছু বুঝে ওঠার আগেই ছেলেকে জড়িয়ে ধরেন। এতে মা ও ছেলে দুইজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
বিদ্যুতের তার পড়ে থাকার ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে বলে
তিনি জানান। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।