ক্যাটাগরি

লক্ষ্মীপুরে ডাক্তার যাবে বাড়ি বাড়ি

দুটি হট লাইনের মাধ্যমে রোগীরা এ সেবা নিতে পারবে ০১৮৮৯-৭৫৩০৩০ ও ০১৬৩১-৬২০৮০৫।

শনিবার দুপুরে লক্ষ্মীপুর সিভিল সার্জনের অফিসের সামনে এ কার্যক্রম উদ্বোধন
করেন জেলা সির্ভিল র্সাজন ডা. আব্দুল গাফফার।

তার তত্ত্বাবধানে সাত্তার টাস্ট্রের অর্থায়নে পরিচালিত হচ্ছে এ সার্ভিস।

এম এ সাত্তার টাস্ট্রের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুস সাত্তার জানান, প্রাথমিকভাবে
দুটি অ্যাম্বুলেন্স, ডাক্তার, নার্স ও ওষুধ দিয়ে শুরু করা হয়েছে।

“রোগীদের চাহিদা থাকলে মেডিকেল টিম বাড়ানো হবে।”

দেশব্যাপী গণপরিবহন  বন্ধ ও ব্যাক্তিগত
পরিবহন সীমিত করা হয়েছে। অনেক হাসপাতালে ডাক্তার না থাকার এবং যানবাহনের সংকটের জন্য
অনেকে চিকিৎসা সেবা পাচ্ছেন না।

তাদের কথা ভেবে এই কর্মসূচি নেওয়া হয়েছে।