ক্যাটাগরি

ঐক্যবদ্ধ প্রয়াসে করোনাভাইরাস মোকাবেলা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

শুক্রবার সকালে জামালপুরের
সরিষাবাড়িতে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। 

প্রতিমন্ত্রী মুরাদ
বলেন, “দৃঢ় প্রত্যয় আর অবিচল সংগ্রামের মাধ্যমে অকুতোভয় বাঙালি জাতি যেভাবে জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ এ পাকিস্তানি হানাদারদের পরাজিত করেছে
ঠিক তেমনি ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবারও প্রাণঘাতী
করোনাভাইরাসকে মোকাবেলা করবে।

“আর এজন্য করোনাভাইরাস
সম্পর্কিত সতর্কবার্তা, হোম কোয়ারেন্টিনে থাকা, সামাজিক দূরত্ব মেনে সরকারি নির্দেশনা
অনুসরণ করতে হবে।”

তিনি বলেন, প্রধানমন্ত্রীর
নির্দেশনা মোতাবেক স্বচ্ছতা ও জবাবদিহির তালিকা প্রণয়ন ও ত্রাণকার্য পরিচালনা করা হচ্ছে
যাতে কেউ অভুক্ত না থাকে।

এ সময় সরিষাবাড়ি উপজেলা
চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ
সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপেজলা নির্বাহী কর্মকর্তার
(ইউএনও) দুর্যোগ মোকাবেলা ফান্ডে ৫ লাখ টাকা প্রদান করেন প্রতিমন্ত্রী মুরাদ হাসান।